মানিকগঞ্জে সা’দ পন্থিদের ইজতেমা বন্ধের দাবিতে মানববন্ধন

এম আজাদ হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে সা’দ পন্থিদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে আলেম সমাজ। এব্যাপারে প্রশাসন উদ্যোগ না নিলে বৃহস্পতিবার ইস্তেমা অভিমুখে লং মার্চের ঘোষনা দেয়া হয়।

আগামী ১৮ জুলাই থেকে সিংগাইর উপজেলার গারাদিয়া এলাকায় তিনদিনব্যাপী এই জেলা ইজতেমা করার উদ্যোগ নেয়া নিয়েছে সা’দ পন্থীরা। রোববার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বর এবং সিংগাইর উপজেলা পরিষদের সামনে জেলা উলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ হাবিবুর রহমান, মুফতি আব্দুল হান্নান,সাাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হায়দার আলী, হারুনার রশিদ, মাও.ফখরুদ্দিন, মাও.মুফতি সাঈদ নূর,মাও.আব্দুল ওয়াহাব, ফজলুল করিম, হারুনার রশিদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন,সা’দ পন্থিরা ইসলামের অপব্যাখা করে সারাদেশে বিভক্তি তৈরি করছে। টঙ্গীর বিশ্ব ইজতেমায় তাদের নেতৃত্বেই হামলা হয়। তাই মানিকগঞ্জে তাদের কর্মকান্ড প্রতিহত করা হবে। দ্রুত ইজতেমার কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। অন্যথায় বৃহস্পতিবার সিংগাইর ইজতেমাস্থল অভিমুখে লং মার্চের ঘোষনা দেন মারকাজ পন্থী বক্তারা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর