দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপের বিশ্ব বিজেতা হয়েছে ইংল্যান্ড। নির্ধারিত ওভারে দুই দলের সমান রান থাকার কারণে, খেলা গড়ায় সুপার ওভারে। আবার সুপার ওভারেও দুই দলের রান সমান হয়ে যায়। কিন্তু বেশি বাউন্ডারি মারার জন্য ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়। আর বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ডের অধিনায়ক ইওন মরগান যা বলেন, সেটাই এখন চর্চার বিষয় বস্তু হয়ে দাঁড়িয়েছে।
ক্রিকেটের ইতিহাসে প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক যিনি দুই ভিন্ন দেশের হয়ে মাঠে নেমেছেন এবং দুই দেশেরই অধিনায়কের দায়িত্ব সামলেছেন।বাইরে থেকে তিনি আজ নীল সাগরে ভাসছেন। ভিতরে কোথাও হয়তো আজও ঘুরে বেড়াচ্ছে সবুজ আয়ারল্যান্ডের দিনগুলি।এমন প্রশ্নের মুখেও তাকে পড়তে হয়েছে ম্যাচ শেষে।
নাটকীয় ম্যাচের শেষে যখন ব্রিটিশ অধিনায়ককে জিজ্ঞাসা করা হয় যে, ‘আপনি কি আইরিশ লাক এর জন্য জিতেছেন?’ তখন ইয়ন মরগান বলেন, আমি আদিল-এর সাথে কথা বলেছি, আর উনি বলেছেন আল্লাহ আমাদের সাথে আছে। ইওন মরগানের এই ভিডিও সামনে আসার পরেই বিশ্ব জুড়ে এটা নিয়ে চর্চা হচ্ছে।
মূলত নিউজিল্যান্ডের ভাগ্য খারাপ থাকার কারণে তারা এই বিশ্বকাপে জিততে পারেনি। যদিও এটা প্রথম না, গত বছরের বিশ্বকাপেও নিউজিল্যান্ড ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল।তবে একটা কথা সত্য, ক্রিকেট বিশ্বকাপে এবার ২৩ বছর পর নতুন চ্যাম্পিয়ন পেলো।
নিউজিল্যান্ড প্রথম ব্যাট করতে নেমে ২৪২ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ডকে। বেন স্টোকের অপরাজিত ৮৪ আর বাটলারের ৫৯ রানে ইনিংসের পরেও ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে লক্ষ্য পূরণ করতে পারেনি।যার ফলে ক্রিকেট বিশ্বকাপে এই প্রথম ম্যাচ সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের সামনে ১৬ রানের লক্ষ্য দেয়।
সুপার ওভারে নিউজিল্যান্ড প্রায় জিতেই গিয়েছিল। ওভারের শেষ বলে ২ প্রয়োজন ছিল। কিন্তু মাত্র এক রান তোলায় স্কোর সমান হয়ে যায়। আর ইংল্যান্ড এই ম্যাচে নিউজিল্যান্ডের থেকে বেশি বাউন্ডারি মেরেছিল বলে, তাদেরই জয়ী ঘোষণা করা হয়।
বার্তাবাজার/এএস