আবদুর রহমান, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউপি পরিষদ প্রাঙ্গনে এল জি এস পি -৩ ২০১৭-১৮ অর্থ বছরের আওতাধীন বাজেটকৃত সেলাই মেশিন বিতরন করা হয়। ভোলাকোট ইউপি চেয়ারম্যান জনাব বশির আহম্মেদ ভি পি মানিক উপস্থিত থেকে এই সেলাই মেশিন বিতরন করেন। ভোলাকোট ইউনিয়নের মোট ০৬ জন দুস্থ মহিলার মাঝে মোট ০৬ টি সেলাই মেশিন বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রার্থী সালাহউদ্দিন বিপ্লব, মুক্তিযোদ্ধা আবুল বাশার, ওয়ার্ড মেম্বার কাইসার আলম সুমন, হারুন রশিদ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।