শেরপুরে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪ বছর পদার্পন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই সোমবার সকালে শহরের খরমপুরস্থ শেরপুর মিডিয়া সেন্টারে এ আলোচনা সভা ও কেক কাটা হয়।

এসময় বিগত দিনগুলোতে যায়যায়দিনের বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ ও সাফল্যের কথা তুলে ধরে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও শহর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, সিনিয়র আইনজীবী ও সাংবাদিক আব্দুর রহিম বাদল, গবেষক ও প্রভাষক মো. আনিসুর রহমান আকন্দ, প্রভাষক মাসুদ হাসান বাদল, বিশিষ্ট কবি ও শিক্ষক মো. রাবিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও শেরপুর টাইমস ডটকমের সম্পাদক শাহরিয়ার মিল্টন, সাংবাদিক আবুল হাশিম, কাজি মাসুম, মুহাইুমনুল ইসলাম হুমায়ুন, জেজেডি ফ্রেন্ডস ফেরামের সদস্য সচিব সোহাগ আহম্মেদ প্রমূখ।

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ কমিটি’র আহ্বায়ক মো. আব্দুস সোবহান এর সভাপতিত্বে এবং যায়যায়দিনের জেলা প্রতিনিধি রফিক মজিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরমের সদস্যদের নিয়ে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে উপস্থিত অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর