যায়যায়দিনের ১৪তম বর্ষপূর্তি উদযাপন

মো: মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানে ফ্রেন্ডস ফোরামের আয়োজনে, যায়যায়দিনের ১৪ বছরে পদার্পন উপলক্ষে কেককাটা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

যায়যায়দিন প্রতিনিধি কাজী নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী অফিসার রিনাত ফৌজিয়া, ইছাপুরা সরকারি বিকেবি কলেজের অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহামিনা আক্তার তুহিন। আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, প্রেসক্লাব আহবায়ক সামসুজ্জামান পনির, ইছাপুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন হাওলাদার, জৈনসার ইউপি চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম দুদু, কোলা ইউপি চেয়ারম্যান মীর লিয়াকত আলী, ইছাপুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দিন, বিআরডিবি সভাপতি তাজুল ইসলাম পিন্টু, সমাজসেবা অফিসার আজিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, উপজেলা মৎস্য কর্মকর্তা যুধিষ্ঠির রঞ্জন পাল, এড. সমরেশ নাথ, ক্যাব সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, এছাড়া ফ্রেন্ডস সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের জাবেদুর রহমান জোবায়ের, ইসমাইল খন্দকার, মো: মিজানুর রহমান, আরিফ হোসেন হারিছ, হামিদুল ইসলাম লিংকন, জাহাঙ্গির আলম চমক, রোমান হাওলাদার, সাইফুল ইসলাম প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর