বাচ্ছাদের খেলতে বারণ করলেন নিশাম!

“বাচ্চারা তোমরা খেলাধুলায় এসো না। বেকারি অথবা অন্য কিছু শুরু করো। ষাট বছর বয়সে খুশি ও মোটা অবস্থায় মারা যাও,” ফিাইনালে বিশ্বকাপের আসর থেকে ছিটকে যাওয়ার পর ম্যাচ শেষে একরাশ হতাশা নিয়ে টুইটারে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম।

তকাল এক নাটকীয়তার জম্ম দিয়ে শেষ হাসি হাসে ক্রিকেটের জনকরা।অন্যদিকে খুব কাছে গিয়েও টানা দ্বিতীয়ব বার শিরোপা হাত থেকে খসকে পড়া কিছুতেই মেনে নিতে পারছে না নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

জিমি নিশাম প্রায়সেই ক্রিকেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত শেয়ার করেন।আর তখনি তার ভাষায় ফের বুঝা যায় ক্রিকেট গৌরবময় মহা অনিশ্চয়তার খেলা।

ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর নিশাম লেখেন, “এটা আসলেই কষ্টকর। আশাকরি আগামী এক দশকে হয়তো এক বা দুইদিন পাবো যখন আমার মনে এই খেলার শেষ আধা ঘন্টার কথা আসবে না। ইংল্যান্ডকে অভিনন্দন, তারা যোগ্য।”

ক্রিকেট খেলার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা জলবায়ু পরিবর্তন বিষয়ে টুইটারে প্রায়শই মতামত দেন নিশাম। এমনকি এই বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার যাত্রার মধ্যে বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষাও দিয়েছেন তিনি।

অনেক আগে ক্রিকেট নিয়ে নিজের হতাশার কথা জানান নিশাম, “ক্রিকেটে আপনি ১০ হাজার বল অনুশীলন করে মাঠে নামবেন এরপর দেখা যাবে, প্রথম বলেই ক্যাচ তুলে আউট হয়ে গেলেন, তখন মনে হয় সব কষ্ট বৃথা।”

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর