ধর্মের প্রতি ভালোবাসা আর আমল ঠিক রাখতে বেরিয়ে গেলেন আদিল-মঈন

ক্রিকেটের সিনিয়র সিটিজেন হওয়া সত্বেও কখনও শিরোপা ছোঁয়া হয়নি ইংল্যান্ডের। দ্বাদশ আসরে এসে শিরোপা জয়ের স্বাদ পেলেন ব্রিটিশরা। রোববার (১৪ জুলাই) ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ইংলিশরা।তাই দীর্ঘ দিনের জমিয়ে রাখা বাধ ভাঙা উল্লাস কি থামিয়ে রাখা যায়।মোটেই না।ইংলিশদের বাধ ভাঙা উল্লাসের ক্ষণে একটি চিত্র চোখে ধরা পড়ল।আর তা হলো ইংল্যান্ডের দুই মুসলিম ক্রিকেটার আদিল রশিদ ও মঈন আলীর।

কিউইদের সুপার ওভারে হারানোর পরই মাঠে পাগলাটে উদযাপন করতে দেখা গেছে ইংলিশ ক্রিকেটারদের। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর শিরোপা হাতে পেয়ে বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠেন তারা।

স্বাভাবিকভাবেই তাদের উদযাপনের অনুষঙ্গ ছিল মদের বোতল (শ্যাম্পেইন)। এটি স্বাগতিকদের উদযাপন সংস্কৃতিরই অংশ। তা ছিটিয়েই শিরোপা নিয়ে হৈ-হুল্লোড়ে মেতে ওঠেন স্টোকসরা।

তবে শ্যাম্পেইনের বোতল খুলতেই এই উদযাপন থেকে নিজেদের সরিয়ে নেন ইংল্যান্ড দলের দুই মুসলিম ক্রিকেটার মঈন আলী ও আদিল রশিদ। ইসলাম ধর্মে মদ হারাম। তাই শ্যাম্পেইন উদযাপন থেকে নিজেদের সরিয়ে রাখেন ধর্মভীরু এই দুই ক্রিকেটার। সতীর্থরা যখন উল্লাসে মত্ত তখন দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখেন মঈন-রশিদ।

ধর্মপ্রাণ মুসলিম ক্রিকেটার হিসেবে এই দুজনের খ্যাতি জগতজোড়া।খেলার মধ্যেও যতটা সম্ভব ধর্মীয় রীতি নীতি মেনে চলেন তারা। মূলত ইসলামধর্মের প্রতি ভালোবাসা এবং নিজেদের আমল নিয়ে সতর্ক থাকাতেই এমনটা কছেন এই দুই ক্রিকেটার।

মদের কারণে দলের সঙ্গে তাদের শিরোপা উদযাপন না করার নজির এই প্রথম নয়। এর আগে গেল বছর ঘরের মাঠে ভারতকে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারানোর পরও একই কারণে দলের সঙ্গে উদযাপনে যোগ দেননি তারা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর