ঘাটাইলে বিচারের দাবীতে মানববন্ধন

উত্তম আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধিঃ সোমবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিঞা মোঃ হাসান আলী রেজার হত্যাকারীদের বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা বৃন্দ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত উপজেলা মুল ফটকের সামনে মানব বন্ধর অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু,সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া,বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ন,জিবিজি সরকারী কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাটাইল উপজেলা শাখার সাধারন সম্পাদক আখম রেজাউল করিম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান লালন সহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৮জুলাই নিখোজ হওয়ার পর ১৩ই জুলাই টাঙ্গাইলের লৌহজং নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর