কুড়িগ্রামে বন্যায় ডুবে গেছে শ্রেনিকক্ষ, বন্ধ ৩৮৪টি স্কুল

সুজন মোহন্ত, কুড়িগ্রাম: কয়েক দিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধরলার পানি বিপদসীমার ১০৫ সেন্টিমিটার ও ব্রক্ষপুত্রের পানি বিপদসীমার ৯৮ সে.উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ও রাস্তা ভেঙ্গে ধরলা ও ব্রক্ষপুত্রের পানি লোকালয়ে প্রবেশ করায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি ঘটে ভয়াবহ রূপ নিয়েছে। বন্যার পানিতে শ্রেণিকক্ষ ডুবে যাওয়ায় জেলার ৩৮৪টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ।

জানা গেছে, বন্যার পানি বেড়ে যাওয়ায় জেলার ৯টি উপজেলার ২৮৪ টি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি প্রবেশ করেছে। যার ফলে এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয় ২৮৪টি ও উচ্চ মাধ্যমিক-মাদ্রাসা মিলে ১০০টি। কয়েকটি বিদ্যালয়ে বন্যার্তরা আশ্রয় নেয়ায় সেখানেও পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বার্তা বাজারকে বলেন, বন্যার কারণে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি উঠেছে। বিদ্যালয়গুলো পানিবন্দি হওয়ায় শিক্ষার্থীদের ক্লাস করানোর পরিবেশ নেই। বিভিন্ন সড়ক তলিয়ে গিয়ে বাড়িঘরে পানি প্রবেশ করায় কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা নিরাপদ নয়। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এসব কারণে বন্যাকবলিত ৩৮৪টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর