শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্টে সাজ্জাত ফকির (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে তালা উপজেলার প্রসাদপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। সাজ্জাত ফকির উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত মাজাহার ফকিরের ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, সকালে সাজ্জাত ফকির বাড়ির পাশে গাছে নারিকেল পাড়তে ওঠেন। এ সময় তিনি গাছের পাতা কাটতে গেলে সেই পাতা পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের তারের উপর পড়ে। আর এই পাতা তিনি হাত দিয়ে ধরে টান দিলে বিদ্যুৎ স্পৃষ্টে গাছ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।