রূপগঞ্জে ধর্ষনের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

জাহাঙ্গীর মাহমুদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্ধষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদুন্ডের দাবিতে মুড়াপাড়া বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সোমবার দুপুরে উপজেলার মুড়াপাড়া বিশ^বিদ্যালয় কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।

মানবন্ধনের বক্তব্য রাখেন, মুড়াপাড়া কলেজের শিক্ষক সুমা আক্তার, আছমা আক্তার, সামসুল হক, মুড়াপাড়া কলেজের সাবেক ছাত্র সংসদের সাহিত্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম তুহিন, সাধারন সম্পাদক ও জিএস প্রার্থী সাদিকুল ইসলাম সজীব, তপু সরকার, শাকিল আহমেদ আরিফ, জুয়েল, অর্নব, খন্দকার তারেক আহমেদ, পলাশ, হৃদয়, মামুন, নাঈম, উৎপল, সোহেল প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করা হউক।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর