ঘাটাইলে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী

উত্তম আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পাঠক প্রিয় জননন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আরম্ভরপুর্ন ভাবে পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলার বিপরীতে মেইন রোডে অবস্থিত ঘাটাইল প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা দোয়া মাহফিল, অনুষ্ঠিত হয় ।লেখক সাংবাদিক ঘাটাইল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার রাহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক খান,জেজেডি ফ্রেন্ডস ফোরামের সভাপতি নজরুল ইসরাম চাঁন,উপজেলা ভেটেরিনারী সার্জন বাহাউদ্দিন সরোয়ার রিজভী ,কবি সালাম চাঁন তরফদার শিবলু,ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি আতা খন্দকার,দৈনিক ভোরের কাগজ ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল,উপজেলা যুবলীগের সদস্য এসএম বাবলু,বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঘাটাইল উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমীন নিউজ২৪ জেলা প্রতিনিধি মোঃ আতিকুর রহমান, মুকুল একাডেমী প্রাথমিক বিদ্যালয়ে উপাধ্যক্ষ কাকলী খাতুন,ঘাটাইল ডট কম এর নির্বাহী সম্পাদক সরোয়ার জাহান কলি, দৈনিক যায়যায়দিন ঘাটাইল সংবাদদাতা উত্তম আর্য্য প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর