এরশাদের মৃত্যুতে কলারোয়া জাতীয় পার্টির শোক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপ্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মাদ এরশাদের মৃত্যুতে সাতক্ষীরার কলারোয়া উপজেলা জাতীয় পার্টি গভীর শোক জ্ঞাপন করেছেন।

সাথে সাথে তার আত্মার মাগফিরাত ও শোকশন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহেল আলীম, সাংগঠনিক সম্পাদক আজিবর রহমান, পৌর সভাপতি আশরাফ আলী, যুব সংহতির সভাপতি মীর আবুল কালাম, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি রেজাউল ইসলাম রেজা, আব্দুল বারিক, রহমাতুল্লাহ, সেকেন্দার মধু, আব্দুল্লাহ, আব্দুল মান্নান, মাস্টার আলাউদ্দীন, ডাক্তার আজগর আলী, আব্দুর রউফ, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, মোন্তাফিজুর রহমান,আব্দুল আহাদ, শামসুর রহমান, শেখ আলতাফ হোসেন, ডাক্তার রওশন আলীসহ উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর