শেষ দিকে এসে চিরচেনা রূপ ধারণ করেছে আষাঢ়।টানা বৃষ্টিপাত আর উজান থেকে ধেয়ে আসা স্রোতে পদ্মায় এখন উথাল-পাথাল ঢেউ। এই বর্ষায় নদীতে নৌকা ভ্রমণ অনেকের কাছে আকর্ষণীয় বিষয়। এ জন্য রাজশাহীর শ্রীরামপুরের টি-বাঁধসংলগ্ন এলাকায় ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকা নিয়ে অপেক্ষা করেন মাঝিরা।তবে অনেক ক্ষেত্রে তা কাল হয়ে দাঁড়ায়।তবে এমনটা তো পূর্বে আর কেউ আশা করেন না।নিয়তি খারাপ হলে যা হয়।
রোববার (১৪ জুলাই) বিকেলে ঘুরতে গিয়ে ছোট নৌকা থেকে পানিতে পড়ে যান দুই তরুণী। পানিতে ডুবে যান। আবার নাটকীয়ভাবে ভেসে ওঠেন তারা। পদ্মার পাড়ে দাঁড়িয়ে অসংখ্য মানুষ এই দৃশ্য দেখেন।
জানা গেছে, বিকেলে শ্রীরামপুর ঘাট থেকে একটি নৌকায় সাত তরুণ ও চার তরুণী ওঠেন। নৌকার দুপাশে রাখা দুটি বেঞ্চে তারা বসেছিলেন। হঠাৎ একটি বেঞ্চসহকারে দুই তরুণী পানিতে পড়ে যান। পানিতে পড়ে যাওয়ার পর তারা দুজন বেঞ্চের দুই মাথা ধরে ভাসতে থাকেন। তীব্র স্রোতের পাকে পড়ে বেঞ্চটি ঘুরতে থাকলে তারাও ঘুরতে থাকেন। একপর্যায়ে দুই তরুণী পানিতে ডুবে যান। অল্প সময়ে পর বেঞ্চটি ভেসে ওঠে। বেঞ্চের সঙ্গে দুই তরুণীও ভেসে ওঠেন। এরপর তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা।
বার্তাবাজার/এএস