রাশেদুল হক, শেরপুর (বগুড়া): দীর্ঘ ৩৬ বছর পর ৪ হাজার ৩ শত ১২টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা জাতীয় স্কেলে অনুমোদন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বগুড়ার শেরপুরে দোয়া মাহফিল করেছে বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ শেরপুর উপজেলা শাখা।
১৪ জুলাই রোববার সন্ধ্যায় দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার কার্যালয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহা সচিব মো. ছামসুল আলম। স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের নেতা জুলফিকার আলীর স ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৃষ্টি প্রতিদিন পত্রিকার সম্পাদক এসএম আমিনুল মোমিন, ইটালি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শাহিন আলম, কাফুড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আলমগীর হোসেন আপাল, পারভিন আক্তার, সাংবাদিক জাহাঙ্গীর ইসলাম, শফিকুল ইসলাম শরীফ, রাশেদুল হক, আবু বকর সিদ্দিক প্রমুখ। শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘয়ু কামনা ও শুকরিয়া আদায় করে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি মো. ছামসুল আলম।