বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হঠাৎ দেখা গেল, সদ্য শেষ হওয়া বিশ্বকাপ নিয়ে একটি পোস্ট।সেখানে তিনি ক্রিকেটের সর্বোচ্চ আইসিসি’র কড়া সমালোচনা করেন।তবে বিশ্বকাপরে ফাইনাল আসরটি তার জীবনে স্বরণীয় হয়ে থাকবে বলে মনে করেন তিনি।
সোমবার (১৫ জুলাই) নিজের ফেসবুক পেজে লিখেন, ‘আই সি সি’র এ একটা ফালতু নিয়ম। খেলায় টাই হলে, ৬ বলের খেলা, তাতেও টাই হলে, যারা বেশি চার মেরেছে, তারা জিতবে। যারা বেশি চার মেরেছে, তারা জিতবে, এমন শিশুতোষ সমাধান পাড়ার মাঠের শিশুরাও দেয় না। কেন, ৬ বলের খেলাতেও টাই হলে, আবার ৬ বলের খেলা খেলতে বলো।’
তসলিমার মতে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরে ইংল্যান্ড-নিউজিল্যান্ড দুই দেই জিতেছে।তিনি বলেণ, ‘কাল, সত্যি কথা বলতে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ফাইনালে ইংলেন্ড আর নিউজিল্যান্ড দুই দলই জিতেছে। এমন চমৎকার ফাইনাল আমি এই প্রথম দেখলাম। এ অনেকটা অরোরা বরেলিস দেখার মতো, ওয়ান্স ইন এ লাইফটাইম অভিজ্ঞতা।’
প্রসঙ্গত, গতকাল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৪১ রান সংগ্রহ করে নিউজিল্যন্ড।জবাবে সমান রান করে থামে ইংল্যান্ড।এরপর খেলা গড়ায় সুপার ওভারে সেখানেও দুই দল সমান ১৫ রান সংগ্রহ করে।এরপর ওই ম্যাচে যে দল বেশি বাউন্ডারি হাঁকিয়েছে আইসিসি’র নিয়ম অনুসারে সে দলই শিরোপা জিতবে।যার সুবাধে প্রথমবারের মতো শিরোপয় চুমু দেয় ইংল্যান্ড।অন্যদিকে দ্বিতীয় বারের মতো শিরোপার কাছ থেকে ছিটকে পড়ে নিউজিল্যান্ড।
বার্তাবাজার/এএস