নয়ন আহম্মেদ, বিনোদন প্রতিবেদক: সাম্প্রতিক সময়ের ব্যতিক্রম অভিনয় দিয়ে দর্শকদের মনে খুব ভাল স্থান দখল করেছেন অভিনেতা সোহান বাবু। শুধু অভিনেতা বললে ভুল হবে , সোহান বাবুর সোশ্যাল মিডিয়া ফেসবুকের ফোলোয়ার যারা আছেন তারা সোহান বাবুর অভিনয়ের পাশা পাশি উনার গানেরো অনেক ভক্ত। আজ কথা হলো এই গুণী অভিনেতা সোহান বাবুর সাথে,,
-কেমন আছেন আপনি
আলহামদুলিল্লাহ ভালো
-কোথায় আছেন
“সেভেন্টি সেভেন ডেয়িস” একটি ওয়েব সিরিজ এর শুটিং এ বনশ্রী
-ইউনিসেফের এর একটি সিরিয়ালে কাজ করছেন অভিজ্ঞতা কেমন
আর বি প্রিতম ভাই এর পরিচালোনায় “ইচ্ছে ডানা” সিরিয়ালের সিজন ২ তে কাজ করছি মনিটর নামে এক অসাধারন চরিত্রে, মজার বেপার হলো গত সিজনে সিডিউল জনিত প্রব্লেমে কাজটি করতে পারি নি, এবার ২টি লটের শুটিং শেষ করে সত্যি মনে হচ্ছে কেন সিজন ১ টা করতে পারলাম না।
-আপনার নাটক অথবা শর্ট ফিল্ম গুলোতে আপনার চরিত্র সবসময় ব্যতিক্রম হয়, মিডিয়া মহলে আপনাকে বাংলার নওয়াজ উদ্দিন সিদ্দিকি বলা হয়, এতে আপনার অভিমত কি?
বেশির ভাগ সেটেই আমি শুনি ,সত্যি বলতে আমি উনার খুব বড় ভক্ত, মঞ্চ অভিনেতা হিসেবে আমি প্রতিটা চরিত্রে মিশে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সবসময় মনে হয় আরো অনেক অনেক শিখার বাকি , হ্যা ভালো লাগে যখন এত বড় মাপের একজন অভিনেতার পাশে নিজের নাম শুনি, পাশা পাশি ভয়ও লাগে আরো অনেক ভালো কাজ করতে হবে।
-মঞ্চে কি এখনো নিয়মিত আছেন?
আমি ৯ বছর থিয়াটার করেছি , এখন একটু সময় কম দেয়া হচ্ছে তবে খুব মিস করি থিয়াটারের প্রতিটা মুহূর্ত।
-মিডিয়ার সাথেও অনেক বছর লেগে আছেন, কিন্তু সেই তুলোনায় আপনার কাজ খুব কম কেন ?
আসলে কাজের মত কাজ অল্প হলেও ভাল, আমি এই নিতিতে বিশ্বাসী, সামনে বেশ কিছু ভালো কাজ দেখতে পাবেন ইন শা আল্লাহ।
-আপনি ভালো গান ও বাঁশিও বাজাতে পারেন
আসলে সঙ্গীত অনেক বড় বিষয়, শেখার বিষয়, যেটা আমার খুব কম শেখা, একদম মনের ইচ্ছা থেকেইই বাঁশি বাজানো, গান করা, কিন্তু আমি প্রথমে অভিনেতা পরে অন্য কিছু।
-বর্তমান মিডিয়ার অবস্থা নিয়ে কিছু বলুন
আসলে মিডিয়া নিয়ে বলার মত এখনও কিছু আমি হয় নি , তবে পরিচালক ও দর্শকদের প্রতি পূর্ণ সম্মান রেখে একটা কথা বলতে পারি , সবসময় দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে প্রোডাকশন বানানো উচিৎ নয় , এতে শিল্প বেপারটা ধীরে ধীরে কমতে থাকে।
-আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন
আমি খুব ছোট অভিনেতা ,আমি ভক্ত বলবো না, যারা আমার কাজ ভালবাসেন আর যারা বাসেন না, প্রত্যেক দর্শককেই আমার মন থেকে শ্রদ্ধা আর ভালবাসা, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন।
-ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য
বার্তা বাজারকেও অনেক ধন্যবাদ