অপহরণের ৩দিন পর অপহৃত শিশু উদ্ধার

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় অপু নামে দশ বছরের এক শিশুকে অপহরনের তিন দিন পর উদ্ধার করেছে আশুলিয়া থানার পুলিশ। রবিবার (১৪ জুলাই) সন্ধ্যায় মির্জাপুরের হাটুভাঙ্গা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে পুলিশসূত্রে জানা যায়। অপহৃত শিশুটিকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান পিপিএম বলেন, আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকেগত শুক্রবার (১২ জুলাই) শিশুটিকে অপহরন করে মুঠোফোনে তার পরিবারের কাছে অপহরনকারীরা ১লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। এ ঘটনা উল্লেখ করে শিশুটির পরিবার আশুলিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করলে উদ্ধারে নামে পুলিশ।

প্রেসিডেন্ট পুলিশ পদক প্রাপ্ত এই চৌকস পুলিশ কর্মকর্তা আরও জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে মুঠোফোনের সুত্র ধরে উপ-পরিদর্শক মেহেদি হাসানকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করি। তবে মির্জাপুরের হাটুভাঙ্গা এলাকার পরিত্যক্ত একটি স্থান থেকে শিশুটিকে উদ্ধার করতে পারলেও আমাদের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, শিশু নিখোঁজের ডায়েরি থানায় এন্ট্রি হবার অব্যবহিত পরেই দ্রুততম সময়ে পুলিশ তদন্তে নেমেছে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে তিন দিনেই শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। অপহরনকারীদের আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর