জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সোমবার (১৫ জুলাই) দ্বিতীয় জানাজা সংসদ ভবনে সম্পন্ন হয়েছে।
উক্ত জানাজায় মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ অংশগ্রহণ করেন। এছাড়া সংসদ সদস্যসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করে।
এদিকে এরশাদের মৃত্যুতে ৩ দিনের শোক পালন করছে জাতীয় পার্টি। আজ আরো কয়েক দফা জানাজা অনুষ্ঠিত হবে এরশাদের।
বাদ আছর জাতীয় মসজিদে তৃতীয় জানাজা হবে। এরপর মরদেহ রাতে সম্মিলিত সামরিক হাসাপাতালে (সিএমএইচ) এর হিমঘরে রাখা হবে। মঙ্গলবার সকাল ১০টায় মরদেহ হেলিকপ্টারযোগে রংপুরে নেওয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠে চতুর্থ জানাজা শেষে ওইদিন বিকেলে ঢাকায় নিয়ে আসা হবে।
উল্লেখ্য, গতকাল সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা।
বার্তাবাজার/এএস