শচীনকে যে কষ্টের কথা বললেন উইলিয়ামসন

সেমিফাইনালের লো স্কোরিং ম্যাচে টিম ইন্ডিয়াকে ছিটকে দিয়ে উপর্যুপরি দ্বিতীয়বার বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে জায়গা করে নিয়েছিল নিউজিল্যান্ড।ফাইনাল ম্যাচেও চমকপ্রদ ক্রিকেট উপহার দেয় কেন উইলিয়ামসনরা।

লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে নাগালের মধ্যে আটকে রাখতে সক্ষম হয় ব্রিটিশরা। নির্ধারিত ৫০ ওভারে কিউইরা ৮ উইকেটের বিনিময়ে ২৪১ রান তোলে।

পাল্টা ব্যাট করতে নেমে ইংল্যান্ড দাপুটে শুরু করতে ব্যর্থ হয়।শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ১৫ রান তোলে। পাল্টা নিউজিল্যান্ডও ১৫ রান তুললে ম্যাচ আরও একবার টাই হয়।তবে ম্যাচে বেশি বাউন্ডারি মারার জন্য ইংল্যান্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন স্টোকস। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার উঠেছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের হাতে।

গোটা বিশ্বকাপে ৫৭৮ রান করে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছেন উইলিয়ামসনই। এ দিন শচীন টেন্ডুলকারের হাত থেকে সেই পুরস্কার নিয়ে তিনি বলছেন, ‘বিশ্বকাপ জেতার জন্য ইংল্যান্ডকে ধন্যবাদ। ছেলেরা বিশ্বকাপটা হাত থেকে ছিটকে যাওয়ায় মুষড়ে পড়েছে। বিশ্বকাপ জিতে ফিরতে পারলে এই পুরস্কার আরও মধুর হত।’

লিগের ম্যাচে শেষ তিন খেলায় হেরে সেমিফাইনালে গিয়েছিল তার দল। তাই চার দলের মধ্যে সেই কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকেই অপেক্ষাকৃত দুর্বল ভেবেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সেমিফাইনাল ও ফাইনালে দুর্দান্ত ক্রিকেট উপহার দিল নিউজিল্যান্ড।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর