ঈদ উপলক্ষে ব্যাংক কর্মকর্তাদের সাথে সিরাজদিখান থানার ওসির মতবিনিময়

মো: মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে ব্যাংক ও এজেন্র্ট ব্যাংকিং এর কর্মকর্তাদের সাথে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন আইনশৃংখলা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা করেছেন। রবিবার বিকাল সাড়ে ৫ টায় থানার অফিসার ইনচার্জ এর কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় এস. আই. তন্ময় মন্ডল, সোলালী ব্যাংক সিরাজদিখান শাখার কামর“ল ইসলাম, সোলালী ব্যাংক তালতলা শাখার জহির“ল আলম ভূইয়া,ন্যাশনাল ব্যাংক নিমতলা শাখার মোজাম্মেল হক,ঢাকা ব্যাংক রাজানগর শাখার কামর“ল হাসান,কৃষি ব্যাংক সিরাজদিখান শাখার মোবারক হোসেনসহ উপজেলার ২৮টি বিভিন্ন ব্যাংক ও এজেন্র্ট ব্যাংকিং এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন সকল ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আসন্ন ঈদকে পুঁজি করে অপরাধীরা বিভিন্ন ভাবে সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে জাল টাকা লেনদেনের জন্য অপরাধীরা ঈদকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে থাকে। তাছাড়া বিভিন্ন ধরনের চোর, ডাকাত ছিনতাইকারীরাও উৎপাত বৃদ্ধি পায় এই সময়। বিশেষ করে আপনাদের ব্যাংকগুলোতে সি সি ক্যামেরাগুলো ভাল ভাবে পর্যবেক্ষণ করবেন। এজন্য সকলকে সচেতন এবং সতর্ক থাকতে হবে।

ব্যাংক থেকে টাকা লেনদেনের নিরাপত্তার কথা উলে­খ পূর্বক বলেন, এক ব্যাংক হতে টাকা অন্য ব্যাংকে হস্তান্তর করার সময় যদি কোন প্রকার বিপদের আশংকা থাকে বা কোন প্রকার ভীতি সন্ত্রস্ত মনে হয় তাহলে অবশ্যই পুলিশকে ইনফর্ম করবেন। ব্যাংক কর্মকর্তাদের অনুরোধ করে বলেন, টাকা লেনদেনের সময় সতর্ক দৃষ্টি রাখতে। বিশেষ করে জাল টাকা শনাক্তকরণে কঠোর সচেতনা অবলম্বন করতে। সাধারণ জনগণের অর্জিত অর্থ ব্যাংকে গচ্ছিত রাখেন এবং প্রয়োজনে উত্তোলন করে থাকেন। অনেকে ঈদকে সামনে রেখে টাকা লেনদেন করে থাকে। ব্যাংক হতে টাকা উত্তোলনের পর কেউ কোন প্রকার দুর্ঘটনার আশংকা করেন তাহলে পুলিশকে জানালে পুলিশ তাকে নিরাপদে পৌঁছে দিতে সবর্দা প্রস্তুত থাকবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর