শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানার পলাতক একাধিক মাদক মামলার আসামি মোঃ বুলবুল আহম্মেদ সানা ওরফে বুলি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রবিবার বিকালে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার কাটাখালি গ্রামের আনিসুর রহমান সানার ছেলে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম জানান , তাঁর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে রবিবার বিকাল ৫.৩৫ মিনিটে থানার এএসআই (নিঃ) মোঃ হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-৬৮/১৬, জিআর-১৩৯/১৭, জিআর-০৭/১৮, জিআর-১৭/১৮, জিআর-৩৩/১৮, জিআর-৬০/১৮, জিআর-৭১/১৮ (মাদক মামলার গ্রেফতারী পরোয়ানার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ বুলবুল আহম্মেদ সানা ওরফে বুলিকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরো জানান , উক্ত আসামীর মামলাগুলি ছাড়াও ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।