কানাডিয়ান হেলপ ফোরামের গাছের চারা বিতরণ কর্মসূচী

কাজী নজরুল ইসলাম, ফেনী প্রতিনিধি ফেনীতে কানাডিয়ান হেলপ ফোরাম বাংলাদেশের আয়োজনে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। রবিবার (১৪ জুলাই) সকালে শহরের বঙ্গবীর ওসমানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচী পালিত হয়।

উক্ত কর্মসূচীতে সংগঠনের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছেরাজুল ইসলাম শাহীন। সংগঠনের সদস্য অমিত কুমার শর্মার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল আলম,বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম,কামরুল হাসান,প্রথম আলো ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব। কর্মসূচীতে বিদ্যালয়ের প্রায় অর্ধ শতাধিক ছাত্র – ছাত্রীদের মাঝে ফলজ,বনজ,ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘটে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর