স্পোর্টস রিপোর্টার: সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল কেন উইলিয়ামসন এবং জো রুটের সামনে । বিশ্বকাপ ফাইনালে উইলিয়ামসন ৫৯ এবং জো রুট ৬৫ রান করলেই ছাড়িয়ে যেতে পারতেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে।
কিন্তু ফাইনালে লিয়াম প্ল্যাঙ্কেটের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেয়ার আগে ৫৩ বলে ৩০ রান করে ফেরেন উইলিয়ামসন। আর রুট ব্যাক্তিগত ৩০ বলে ৭ রান নিয়ে গ্র্যান্ডহোমের বলে আউট হয়ে মাঠ ছাড়েন।
বিশ্বকাপের এবারের আসরে ১০ ম্যাচের নয়টিতে ব্যাট করার সুযোগ পেয়ে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে ৫৭৮ রান করেন উইলিয়ামসন। অন্যদিকে বিশ্বকাপের এবারের আসরে ১১ ম্যাচের এগারোটিতে ব্যাট করার সুযোগ পেয়ে ২ সেঞ্চুরিতে ৫৪৯ রান করেন রুট।
আর সাকিব ৮ ম্যাচ খেলে দুই সেঞ্চুরি ও পাঁচটি ফিফটিতে ৬০৬ রান করে তৃতীয় পজিশনে সাকিব। তবে ৯ ম্যাচে ৫টি সেঞ্চুরিতে ৬৪৮ রান করে সবার ওপরে আছেন ডেভিড ওয়ার্নার। আর ১০ ম্যাচে তিনটি সেঞ্চুরিতে ৬৪৭ রান নিয়ে দ্বিতীয় পজিশেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ৬০৬ রান সংগ্রহে তৃতীয় পজিশনে সাকিব।
তাই বলাই যায় এবারের বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় সাকিবকে আর ছাড়িয়ে যেতে পারবেন না কেউ। সাকিবই থাকছনে তৃতীয়, যা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে অনেক বড় পাওয়া।