মিয়া রাকিবুল,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি ও উক্ত উপজেলার অন্তগর্ত ছাত্রলীগের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ১৩ জুলাই স্বাক্ষরিত এক চিঠিতে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের এসকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, “আগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।পাশাপাশি নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।”