রবিউল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বালুদূস্য তাহের আলী (৩৫) কে মোবাইল কোর্টে ১৫ দিনের জেল ১ টি শ্যালো মেশিন জদ্ধ ৩ টি ধ্বংস করা হয়েছে।রবিবার বিকেল ৩ টার দিকে গোবিন্দগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজির হোসেন উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগাছি হাতিয়াদহ গ্রামে জুট মিলের জমিতে বালু উত্তোলন করার অপরাধে ২০১০ সালের অবৈধ বালু মহাল আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে এ আদেশ দিয়েছেন বলে তিনি জানান। তাহের আলী সাপগাছি হাতিয়াদহ গ্রামের মনতাজ আলীর পুত্র বলে জানাগেছে।
উল্লেখ্য, গোবিন্দগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলণের বিষয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হলে তাদের নজরে আসলে এই মোবাইল কোর্ট পরিচালনা হয় বলে জানাগেছে।