আবদুর রহমান,রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জের বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যায়নরত ৯জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করেছেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ১৪/০৭/২০১৯ইং তারিখ রবিবার দুপুরে শাহজালাল ইসলামী ব্যাংক, রামগঞ্জ শাখা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান, স্থানীয় সাংসদ ড. আনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির চেক তুলে দেন।
ব্যাংক সূত্রে জানা যায়, বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতিমাসে দু’হাজার করে ১২ মাসে ২৪ হাজার টাকা সে সাথে বই পুস্তক ও পোশাক ক্রয়ের জন্য ৬ হাজার এবং অনুষ্ঠানে আসার যাতায়াত ভাড়া বাবদ ১ হাজার টাকা হিসাবে সর্বমোট ৩১ হাজার টাকার পেমেন্ট অর্ডার প্রদান করা হয়। পরে মাসিক দু’হাজার টাকা হারে অবশিষ্ট আরও ১২ মাস পর্যন্ত বৃত্তির টাকা প্রত্যেক ছাত্র-ছাত্রীর ব্যাংক একাউন্টে প্রদান করা হবে। এভাবে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে জন প্রতি ৫৫ হাজার টাকা প্রদান করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ উমেষ চন্দ্র লোধ, রামগঞ্জ মডেল কলেজের উপাধ্যক্ষ আলাউদ্দিন দেওয়ান, জিয়াউল হক কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম পাইন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, সুরাইয়া আক্তার শিউলী,সাবেক মেয়র বেলাল আহমেদ,করপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব, ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কাশেম মাষ্টার, ব্যাংক কর্মকর্তা, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Attachments area