আহম্মেদ পাশা তানভীর,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাদের চাকুরীকে জাতীয়করণের দাবিতে অন্দোলনের জন্য ঢাকায় থাকার কারনে। পৌরবাসীর নাগরিক সুবিধা যাতে বিঘ্নিত না হয় এবং দূর্ভোগে না পড়ে এজন্য সকাল থেকে ব্যস্ত সময় কাটিয়েছেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। রোববার সকালে বিদ্যুৎ না থাকায় পৌরবাসী যাতে পানি সমস্যায় না পড়ে এজন্য ইঞ্জিন রুমে ঢুকে মেয়র নিজেই মটার চালু করে পানি উত্তোলন করে পানি সরবরাহ সালন লাইন সচল রাখেন। এতে পৌর কর্মকর্তা-কর্মচারীরা অন্দোলনে থাকলেও মেয়রের আন্তরিকতায় পৌরবাসী নিরবচ্ছিন্ন পানি পেল। মেয়র এ আন্তরিকতায় খুশি কলাপাড়া পৌরবাসী।
এ ব্যাপারে পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, পৌরবাসী যাতে দূর্ভোগে না পড়ে এজন্য তালাবদ্ধ মটার রুম খুলে তিনিই মটার চারুলু করে পানি স ালন লাইন সচল রেখেছেন। পৌর কর্মচারীদের যতোদিনই আন্দোলন চলুক না কেন পৌরবাসীর সব ধরনের সুযোগ সুবিধা পাবে বলে তিনি জানান।