আজ দুই দলের মধ্যে যে দলই শিরোপা জিতুক না কেন, বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন।শিরোপার লড়াইয়ের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই দলনেতা কেন উইলিয়ামসন।প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।ফলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ২৪২ রান চাই ইংল্যান্ডের।
লর্ডসের ফাইনালের ইতিহাস মাথায় রেখে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। লর্ডসে অনুষ্ঠিত আগের চার ফাইনালের তিনটিতেই জিতেছে আগে ব্যাটিং করা দল। ভালো শুরুর জন্য গাপটিল-নিকোলসের দিকে তাকিয়ে ছিল নিউজিল্যান্ড। কিন্তু আজও বড় হয়নি ওপেনিং জুটি। ম্যাচের তৃতীয় ওভারেই ভাঙতে পারত জুটি। ক্রিস ওকসের বলে হেনরি নিকোলসকে এলবিডব্লু দিয়ে দিয়েছিলেন কুমার ধর্মসেনা। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান নিকোলস, বল গেছে স্টাম্পের বেশ ওপর দিয়ে।
নিকোলস বাঁচলেও সে সৌভাগ্য হয়নি গাপটিলের। দুই চার ও এক ছয়ে ১৭ বলে ১৯ রানে পৌঁছে গিয়েছিলেন গাপটিল। মনে হচ্ছিল আগের ম্যাচগুলোয় রান না পাওয়ার ব্যর্থতা পুষিয়ে দেবেন এ ওপেনার। তবে গাপটিলের ইনিংস বড় হতে দেননি ওই ওকস। কয়েক ম্যাচ ধরেই নতুন বলে দুর্দান্ত বোলিং করা ওকস আজও অসাধারণ, সপ্তম ওভারে গাপটিলকে ফেলেছেন এলবিডব্লুর ফাঁদেই। এবারও আম্পায়ার ধর্মসেনা, একদম শেষ মুহূর্তে রিভিউ নিয়েছিলেন গাপটিল। কিন্তু এবার আর ভাগ্য বদল করতে পারেননি, রিভিউটাই হারিয়েছে নিউজিল্যান্ড।
নিকোলসকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডকে টানার দায়িত্ব আরও একবার উইলিয়ামসনের কাঁধে।তবে এদিন আর দায়িত্বটা শতভাগ পালন করতে পারেননি।৩০ রানে কাটা পড়েন।এরপর ৭৭ বলে ৫৫ রান করে ধরা পড়েন হেনরি নিকলস। কিউই ব্যাটসম্যানদের মধ্যে এটিই সর্বোচ্চ রান।
এরপর টম লাথামকে সঙ্গ দিতে এসে হতাশ করেন রস টেলর।গুরুত্বপূর্ণ ম্যাচে ৩১ বল মোকাবেলা করে মার্ক উডের লেগবিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন তিনি (১৫)।
এরপর লাথামকে সঙ্গ দেন জেমস নিশাম।তবে বেশিক্ষণ থাকতে পারলেন না।২৫ বলে ১৯ রান জো রুটের হাতে ধরা পড়েন তিনি।
অপর প্রান্ত থেকে দলকে আঘলে রাখেন লাথাম।দলীয় স্কোরটাকে সম্মানজনক স্থানে নেয়ার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন তিনি।
কলিন ডি গ্রান্ডহোমকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ান সেই ক্রিস ওকস।১৬ রান করে সাজঘরে ফিরেন কলিন।এরপর ৪৭ রানে ধরা পড়েন ৪৭ রান টম লাথাম।যা কিউই ব্যাটসম্যানদের রান সংগ্রহাকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
শেষের দিকে টেল অ্যান্ডারদের সুবাধে ২৪১ রানে থামে ব্লাক ক্যাপসদের ইনিংস।
বার্তাবাজার/এএস