বিল পরিশোধ করেও গ্রাহকের জেল, বরখাস্ত ৩

মাদারীপুরে ১৭ হাজার ৬৮ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার আড়াই মাস পর এক গ্রাহককে জেলে পাঠানোর ঘটনায় ডেপুটি জেনারেল ম্যানেজারসহ (ডিজিএম) ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভুক্তভোগী গ্রাহক মিজানুর রহমানের অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (১৪ জুলাই) সকালে বিদ্যুৎ বিভাগের প্রধান কার্যালয় থেকে এই নোটিশ জারি করা হয়।বরখাস্তকৃতরা হলেন, পল্লী বিদ্যুতের কালকিনি জোনাল অফিসের ডিজিএম মো. আক্তার হোসেন, মস্তফাপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম কৃষ্ণ পদ বিশ্বাস, ইসি নুরুল ইসলাম।

ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, ১৭ হাজার ৬৮ টাকা বকেয়া বিদ্যুৎ বিল থাকায় কালকিনির পূর্ব পূয়ালী গ্রামের গ্রাহক মিজানুর রহমান শেখের বিরুদ্ধে মামলা দায়ের করে মস্তফাপুর পল্লী বিদ্যুৎ সমিতি। গত ৪ এপ্রিল বকেয়া পুরো টাকা পরিশোধ করেন মিজানুর রহমান শেখ।

বিষয়টি পল্লী বিদ্যুতের অসাধু কিছু কর্মকর্তারা বিষয়টি গোপন রেখে পুলিশের মাধ্যমে ২৩ জুন মিজানকে কারাগারে পাঠান। এতে ৩০ জুন জামিনে মুক্তি পায় মিজান। পরে বিষয়টি পল্লী বিদ্যুতের প্রধান কার্যালয়ে জানালে, অভিযোগ আমলে নিয়ে রোববার অভিযুক্ত ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনায় দোষীদের বিচারের দাবি জানিয়েছেন, ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মস্তফাপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সাখাওয়াত হোসেন।F

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর