যুবককে প্রাণ নাশের হুমকি: সংবাদ সম্মেলন

তারিকুল ইসলাম,জেলা প্রতিনিধি:শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের খাসপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে মোঃ আশরাফুল আলম মিজান (৩০) কে পার্শ্ববর্তী লসমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মোঃ হানেজ আলীর ছেলে মোঃ নূরে আলম মিষ্টার (৩৫) কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে ১৪জুলাই রোববার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলন আহ্বান করেছে। হুমকিদাতা মোঃ নূরে আলম মিষ্টার জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহায়ক পদে মাস্টার রোল (উমেদার) পিয়ন হিসেবে কর্মরত।

সংবাদ সম্মেলনে অভিযোগকারী মোঃ আশরাফুল আলম মিজান উপস্থিত সাংবাদিকদের বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মোঃ নূরে আলম মিষ্টারের কাছে নৌকা মার্কায় ভোট প্রত্যাশার জন্য তার বাড়ি গেলে তার উপর ক্ষেপে যায় এবং দেখে নেয়ার হুমকি দেয়। এরই জেরধরে গত ২৪ মার্চ মোঃ আশরাফুল আলম মিজানের উপর মোঃ নূরে আলম মিষ্টার হামলা করে। এতে মিজান রক্তাক্ত জখম হয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি হয় এবং মিজান শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তী বিষয়টি উভয়ের মধ্যে আপোষ মিমাংসার কথা হলে জখমী আশরাফুল আলম মিজান মামলা প্রত্যাহার করে নেয়।

এদিকে মামলা প্রত্যাহার করার পর থেকে মোঃ নূরে আলম মিষ্টার বিভিন্ন সময়ে মোবাইল ফোন সহ প্রকাশ্য যুবক আশরাফুল আলম মিজানকে গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি অব্যাহত রেখেছে। এঘটনায় ভুক্তভোগী মোঃ আশরাফুল আলম মিজান ১ জুলাই শেরপুর সদর থানায় একটি সাধারণ ডাইয়ী (জিডি) করেছেন। এছাড়াও আশরাফুল আলম মিজান সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ আশরাফুল আলম মিজান ও তার চাচাত ভাই জিডির অনুকরনে মৌখিক বক্তব্যে সাংবাদিকদের অভিযোগ বর্ননা করেন। এই সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর