ময়মনসিংহ রেঞ্জে তৃতীয় বারের মত শ্রেষ্ঠ পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম

তারিকুল ইসলাম,জেলা প্রতিনিধি: ময়মনসিংহ রেঞ্জে তৃতীয় বারের মত শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ১৪ জুলাই রোববার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তার হাতে ক্রেস্টসহ পুরষ্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহ পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন বিপিএম, নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম (বার), রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদসহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর