তারিকুল ইসলাম,জেলা প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের কামারিয়া ইউনিয়নের নিজ আন্ধারিয়া গ্রামে ১৩ জুলাই শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৫ জুয়ারীকে আটক করেছে। ধৃত জুয়ারীরা হলেন- আন্ধারিয়া গ্রামের মৃত ইয়ানুছ আলীর ছেলে বাবুল মিয়া (৩৮), কদর আলীর ছেলে নূরু মিয়া (৩৩), হোসেন আলীর ছেলে বিল্লাল হোসেন (৩৫), সোহরাব আলীর ছেলে শহীদ মিয়া (৫৫) ও জিন্নত আলীর ছেলে হেলাল উদ্দিন (৪৫)।
জেলা গোয়েন্দা ডিবি’র ওসি মোখলেছুর রহমানের নির্দেশে এসআই হাসিবুল হাসান এর নেতৃত্বে এসআই আরিফ, ইউসুফসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নিজ আন্ধারিয়া গ্রামের শহীদ মিয়ার বশত ঘরে শনিবার রাতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ওই ৫ জুয়ারীকে তাস ও নগদ টাকাসহ গ্রেফতার করে।
এব্যাপারে শেরপুর সদর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ১৪ জুলাই রোববার দুপুরে ধৃত জুয়ারীদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।