সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) হুসেইন মুহম্মদ এরশাদ (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যু নিয়ে জাতীয় দলের পেসার রুবেল হোসেন নিজের ফেসবুক পেজে লিখেন, ‘সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ আর নেই!ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিয়ুন…।’
এরপর রুবেল এরশাদের জন্য জান্নাত প্রার্থনা করে বলেন, আল্লাহ তার সকল ভালো কাজের উছিলায় তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। #আমিন
উল্লেখ্য, হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বার্ধক্যজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন তিনি।২৬ জুন অসুস্থতা বেড়ে গেলে এরশাদ নিজেই ব্যক্তিগত সহকারীদের নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে যান। প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।অবশেষে আজ চলে গেলেন না ফেরার দেশে।
বার্তাবাজার/এএস