কলাপাড়ায় ঝুকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে অভিভাবরা

আহম্মেদ পাশা তানভীর, কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের ১১৮ নং কাঁঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়, এখানে বর্তমানে ৪ জন শিক্ষক এবং শতাধীক শিক্ষার্থী রয়েছে। ১৯৯৮-১৯৯৯ অর্থবছরে এই ভবনটি নির্মিত হয়।

ভবন নির্মানকালে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ভবনটির এই অবস্থা বলে এলাকাবাসীর অভিযোগ। ৯ জুলাই মঙ্গলবার সকাল ১০ টার দিকে দেয়ালে ও ছাদে ফাঁটল দেখা যায়। তার কিছু ক্ষন পর ছাদ থেকে পলেস্টার খুলে পরতে থাকে। এতে কেউ আহত হয়নি বলে জানা যায়।

বেশ কয়েকদিন একটানা বৃষ্টি থাকার কারনে বুধবার ও বৃহস্পতিবার ছাদের বিভিন্ন অংশে এবং দেয়ালে ফাঁটল দেখা যায়। এলাকাবাসী এখন কোমলমতি বাচ্চাদের নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে। এতে বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎকন্ঠা বিরাজ করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইয়ুব আলী বলেন, এখানে বর্তমানে ৪ জন শিক্ষক এবং প্রায় শতাধীক শিক্ষার্থী রয়েছে। যে কোন সময় ভবনটি ধসে পরতে পারে। কোমলমতি বাচ্চাদের নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি।

অভিভাবক মো.জালাল উদ্দিন বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে ভবনটি নির্মাণ করা হয়েছে যার কারণে এই অবস্থা আমরা সন্তানদেরকে এই ঝুঁকির মধ্যে স্কুলে পাঠিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকি।

কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(দায়িত্বপ্রাপ্ত) মো.আবুল বাসার বলেন, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ও নুতন ভবন পাওয়ার জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। তিনি আরও বলেন বৃহস্পতিবার মাসিক মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক, আপাতত পাশের মাধ্যমিক বিদ্যালয়ের দুটি রুমে ক্লাস করার জন্য প্রধান শিক্ষককে ব্যাবস্থা নিতে বলা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর