গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশ করলেন নিউজিল্যান্ডের দলনেতা কেন উইলিয়ামসন।চলতি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে এই কিউই নেতা।নিজের একা লড়াইয়ের মাধ্যমে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।তবে শেষটা ভালো হলো না উইলিয়ামসনের।৫৩ বলে ৩০ রান করে আজ কাটা পড়েন তিনি।এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২৩ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ১০৩ রান।
আজ দুই দলের মধ্যে যে দলই শিরোপা জিতুক না কেন, বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন।শিরোপার লড়াইয়ের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই দলনেতা কেন উইলিয়ামসন।তবে শুরুতে হতাশ করেন কিউই ওপেনার মার্টিন গাপটিল।এরপর হেনরি নিকলসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন দলনেতা উইলিয়ামসন।৭৪ রানের জুটি গড়ে বিছিন্ন হন কিউই দলনেতা।
বার্তাবাজার/এএস