পুলিশকে পিটুনি দিয়ে মারল জনতা

আবদুল গনি (৪৮) নামের এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় এলাকা ঘিরে চলছে আলোচনা-সমালোচনা।

শনিবার (১৩ জুলাই) ভারতের রাজস্থানের রাজসামান্দ জেলায় এমন ঘটনাটি ঘটেছে।দেশটির কুনওয়ারিয়ার বাসিন্দা ছিলেন ওই পুলিশ কনস্টেবল।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবর, জমি নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলায় ছিলেন আবদুল গনি। শনিবার তিনি তার সেই জমি দেখতে গেলে বিপক্ষ শক্তির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাকে মারধর করতে শুরু করে তারা। গুরুতর আহত অবস্থায় তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

তবে শেষ রক্ষা হয়নি। ভর্তির কিছুসময় পরেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই পুলিশ কনেস্টবলের।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজস্থানের রাজসামান্দ এলাকা। রাজ্যের পুলিশ দফতর হতবিম্ব। এ ঘটনার সঙ্গে জড়িতেদের ধরতে ইতিমধ্যে মাঠে নেমেছে তারা।

যে কোনো মূল্যেই হোক নিহত পুলিশ কনস্টেবলের ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করতে ঘটনাস্থলে পৌঁছেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর