শেখ হাসিনার ট্রেন বহরে গুলিবর্ষণ মামলায় আসামীদের আত্বসমর্পন

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণের মামলার রায়ে সাজাপ্রাপ্ত পলাতক বিএনপি’র ৮ নেতা-কর্মী আসামী আদালতে আত্মসমর্পন করেছে।
গতকাল রোববার দুপুর পৌনে একটার দিকে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক রোস্তম আলীর আদালতে তারা আত্মসমর্পন করেন।
আত্মসমর্পনকৃত আসামীরা হলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ রবি ও মোঃ জয়েনউদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ চেয়ারম্যান। ১০ বছরের সাজাপ্রাপ্ত হলেন, মোঃ জামাত আলীর ছেলে চাদ আলী, মোঃ মহসীন রিয়াজির ছেলে রনো, মোঃ মতিয়ার রহমান সরদারের হুমায়ন কবির দুলাল, মোঃ জালাল গার্ডের ছেলে মামুৃন ও মোঃ আছির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম। এদিকে পুর্বের একটি আলাদা মামলায় জেল হাজতে আটক মৃত ফিয়ার আলীর ছেলে আজাদ আলী খোকন আইনজীবির মাধ্যমে এ মামলায় আত্মসমর্পন করেন। আদালত এর বিচারক রোস্তম আলী আত্মসমর্পনকারীদের জেল হাজতে প্রেরন করেন এবং সাজা কার্যকরের নির্দেশ প্রদান করেন। এদিকে আত্মসমর্পণকৃত আসামীরা জানান, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে হাজির হয়েছেন। তারা উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করে ন্যায় বিচার পাবেন বলে আশা করেন।
উল্লেখ্য গত ৩রা মে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক রোস্তম আলী ২৫ বছর আগে পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলার রায়ে ৯জনকে ফাঁসি ৫ লাখ টাকা করে জরিমানা, ২৫জনকে যাবজ্জীবন কারাদন্ড ৩লাখ টাকা করে জরিমানা ও ১৩ জনকে ১০ বছর করে কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষনার সময় মোট ৫২জন আসামীর মধ্যে ৩৪ জন আসামী উপস্থিত ছিলেন। মামলা চলাকালীন সময়ে আলী আজগর, খোকন, তুহিন, আলমগীর ও ওসিয়া বিভিন্ন সময় মারা যায়। রোববার ৮জন আসামী আত্মসমর্পন করলেন। এ সময় আসামী পক্ষের আইনজীবি নুর ইসলাম গেদাসহ ১০/১৫ আইনজীবি উপস্থিত ছিলেন।

মামলার বিবরনীতে জানা যায়,তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি করলে অতর্কিত ট্রেন ও শেখ হাসিনার বগি লক্ষ্য করে উপর্যুপরি গুলিবর্ষণ করা হয়। ওইদিনই ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মোঃ নজরুল ইসলাম বাদি হয়ে তৎকালীন ছাত্রদল নেতা ও বর্তমানে ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ ৭ জনকে আসামি করে বিস্ফোরক আইনের ৩ এবং ৪ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-২৩, তাং-২৩-০৯-১৯৯৪। ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার গঠন করার পর মামলাটি পুনঃতদন্ত করে পুলিশ। তদন্ত শেষে নতুন ভাবে ঈশ্বরদীর শীর্ষস্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ ৫২ জনের নামে অভিযোগপত্র প্রদান করে পুলিশ।
চা ল্যকর এই মামলার প্রধান আসামি ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ ৫আসামী পলাতক রয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর