আজ দুই দলের মধ্যে যে দলই শিরোপা জিতুক না কেন, বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন। কারণ, এবার ফাইনালে ওঠা দুই দলের কেউই আগে কখনো শিরোপা জিতেনি।এমন ম্যাচে দুদলের ক্রিকেটাররা নিজেদের সবটুকু নিংড়ে দিবেন এটাই স্বাভাবিক।চলতি টুর্নামেন্টে ব্যাটিং ব্যর্থতার মধ্য দিয়েই শেষ হলো কিউই তারকা মার্টিন গাপটিলের অধ্যায়।আজ ভালো কিছুর কিছুর আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ করে ফিরলেন।১৮ বলে ১৯ রান করে ক্রিস ওকসের লেগবিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন তিনি।
শিরোপার লড়াইয়ের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই দলনেতা কেন উইলিয়ামসন।তবে শুরুতে হতাশ করেন কিউই ওপেনার মার্টিন গাপটিল।
বার্তাবাজার/এএস