নব জীবন পেলেন হেনরি নিকলস

আজ দুই দলের মধ্যে যে দলই শিরোপা জিতুক না কেন, বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন। কারণ, এবার ফাইনালে ওঠা দুই দলের কেউই আগে কখনো শিরোপা জিতেনি।এমন ম্যাচে দুদলের ক্রিকেটাররা নিজেদের সবটুকু নিংড়ে দিবেন এটাই স্বাভাবিক।তাই তো চলতি টুর্নামেন্টে ব্যর্থ বয় তকমা পাওয়া গাপটিল আজ শুরু করেছেন বাউন্ডারি হাঁকিয়ে।অপর প্রান্তে থাকা হেনরি নিকলসও চেষ্টা করছেন।তবে ডাক মারা থেকে বেঁচে গেলেন।ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।তবে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে রক্ষা পেলেন তিনি।এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ৪ ওভার শেষে ২২ রান।

শিরোপার লড়াইয়ের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই দলনেতা কেন উইলিয়ামসন।দলনেতার সিদ্ধান্ত যে সঠিক ছিলো তার প্রমাণ রাখছেন দুই ওপেনার।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর