জাতীয় পার্টি ভাঙবে কিনা, জানালেন বাবলা

রোববার (১৪ জুলাই)এরশাদ অধ্যায়ের শেষ হল।স্বভাবত কারণে প্রশ্ন উঠেছে, জাতীয় পার্টিতে ভাঙন ধরবে না তো?এ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, কো চেয়ারম্যান রওশন এরশাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের একই সূত্রে গাথা।

বাবলা জানান, এরশাদের অনুপস্থিতিতে জাতীয় পার্টিতে কোন ভাঙন হবে না, ইনশাআল্লাহ। জাতীয় পার্টি এক ও অভিন্ন।

রোববার দুপুরে বনানীস্থ দলীয় চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রয়াত এরশাদকে নিজের রাজনৈতিক পিতার স্থান দিয়ে দেশবাসীর প্রতি রুহের মাগফেরাত কামনা করে দোয়া চান দলের এই নেতা।

প্রসঙ্গত, বার্ধক্যজনিত কারণে এরশাদ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রবিবার (১৪ জুলাই) সকাল পৌনে ৮টায় তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর