ফল যাই হোক, ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে আজ নয়া ইতিহাস গড়বে ক্রিকেট।কারণ আজ যে দুই দলের ফাইনালী লড়াই, তারা কখনও শিরোপায় চুমু দিতে পারেনি।তাই আজ যারা জিতবে ইতিহাসের পাতায় তাদের উঠবে।আর সে দিকে তাকিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা।এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরুতে বৃষ্টির হানা।যার কারণে ১৫ মিনিট পর মাঠে টস গড়ায়।টস ভাগ্যে জয় পেয়েছে নিউজিল্যান্ড।টস জিতে কৌশলী সিদ্ধান্ত নিয়েছেন কিউই দলনেতা।অর্থাৎ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।কারণ বড় আসরে যারা প্রথমে ব্যাট করে সে দল তুলনা মূলক তারাই বেশি সুবিধা পেয়ে থাকেন।যেটা সেমির লড়াইয়েও ভারতের বিপক্ষে বেশ কাজ দিয়েছে কিউইদের।
ইংল্যান্ড এবার চতুর্থবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ১৯৭৯, ১৯৮৭ ও ১৯৯২ আসরে ইংলিশরা ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। অন্যদিকে, নিউজিল্যান্ড এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে। গত আসরে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে তারা রানার্স আপ হয়েছিল।
বার্তাবাজার/এএস