ফল যাই হোক, ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে আজ নয়া ইতিহাস গড়বে ক্রিকেট।কারণ আজ যে দুই দলের ফাইনালী লড়াই, তারা কখনও শিরোপায় চুমু দিতে পারেনি।তাই আজ যারা জিতবে ইতিহাসের পাতায় তাদের উঠবে।আর সে দিকে তাকিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা।এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।তিনটায় শুরু হওয়ার কথা টস।ঠিক তিনটায় জানিয়ে দিল টস হবে তিনটা ১৫মিনিটে।ফলে খেলা মাঠে গড়াবে ৩:৪৫ মিনিটে।মূলত বৃষ্টির কারণে টস দিতে দেরি হচ্ছে।
ইংল্যান্ড এবার চতুর্থবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ১৯৭৯, ১৯৮৭ ও ১৯৯২ আসরে ইংলিশরা ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। অন্যদিকে, নিউজিল্যান্ড এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে। গত আসরে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে তারা রানার্স আপ হয়েছিল।
বার্তাবাজার/এএস