মোঃ আসলাম, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাস উপজেলার জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ জুনাব আলী সরকার। গতকাল শনবিার বিকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষককের কক্ষে নবনির্বাচিত সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতি ক্রমে জুনাব আলী সরকারকে সভাপতি নির্বাচিত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাদ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. আনোয়ারা চৌধুরী,তিতাস উপজেলা শাখার শিক্ষক সমিতিরি সাধারণ সম্পাদক ও মজিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল হক, জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ন কবির,মঙ্গলকান্দি ম্দ্রাসার সুপার মাওলানা নুরুল আমিনসহ দাতা সদস্য অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিগণ।
উল্লেখ্য ওই এলাকায় মাধ্যমিক কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায়, এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯৯২ সালে নিজ অর্থায়নে ৫ কক্ষ বিশিষ্ঠ একটি ভবন করে জুনাব আলী উচ্চ বিদ্যালয় নাম করন করে যাত্রা শুরু করেন। বর্তমানে একটি দোতালা ভবন ও দুটি এক তালা ভবন রয়েছে এবং বর্তমান সরকারের দেয়া বরাদ্ধে একটি চার তলা ভবনের নির্মান কাজ চলছে। এই বিদ্যালয় থেকে প্রতি বছর এস এস সি ও জে এস সিতে শতভাগ পাস করে উপজেলায় দৃষ্টান্ত স্থাপন করেছে। এবছর দ্যিালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫২৫ জন।
সংবাদর সাথে ছবি আছে