দেশজুড়ে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। রবিবার (১৪ জুলাই) সকাল ১০টায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ প্রতিবাদ জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের শহীদ প্রাঙ্গণে ওই মানববন্ধনে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আবদুর রহিমের সঞ্চালনায় বক্তারা বলে, বর্তমানে ধর্ষণ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এর প্রধান কারণ বিচারহীনতার সংস্কৃতি। এখন মা-বাবা তার সন্তান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আমরা চাই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা হোক।
বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত হয়ে মানববন্ধন থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।