এরশাদের মৃত্যুতে ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের শোক

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ এর মৃত্যুতে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে সাবেক এই রাষ্ট্রপতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গত ১০ দিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে ছিলেন এরশাদ। ৯০ বছর বয়সী এরশাদ মাইডোলিসপ্লাস্টিক সিনড্রোমে আক্রান্ত ছিলেন, রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতায়ও ভুগছিলেন তিনি। সেই সঙ্গে তার ফুসফুসে দেখা দিয়েছিল সংক্রমণ, কিডনিও কাজ করছিল না।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর