শেরপুরে বিদ্যুৎপৃষ্টে ২ জনের মৃত্যু

রাশেদুল হক, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর পৌর শহরের সান্ন্যাল পাড়া এলাকায় বাড়ির কাজ করার সময় গতকাল শনিবার বিকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহ আলম (৩২) ও রবিউল ইসলাম (৩১) নামের দুই পাইপ ফিটিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

জানা যায়, উপজেলার কুসুম্বি ইউনিয়নের চকপোতা গ্রামের আব্দুল ছালামের ছেলে শাহ আলম ও খানপুর ইউনিয়নের খাগা আশ্রমপাড়া গ্রামের চান্দু সরকারের ছেলে রবিউল ইসলাম গতকাল শনিবার বিকাল পৌণে ৪ টার দিকে শেরপুর পৌর শহরের সান্ন্যাল পাড়া এলাকায় মোস্তফা খন্দকার ছেলে ইমরুল খন্দকারের বাড়িতে স্টিলের পাইপ ফিটিং এর কাজ করছিল। নিচ থেকে ৩ তলায় পাইপ উঠানোর সময় বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন। স্থানিয় লোকজন তাদের উদ্ধার করে শেরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর