আব্দুল করিম, লোহাগাড়া প্রতিনিধি: ভারী বর্ষণে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ডলু খালের পাড় ভাঙ্গনে বন্ধ হয়ে গেছে চলাচলের রাস্তা। বাড়ি ভিটা হারার আতঙ্কে আছে ওই এলাকার শতাধিক পরিবার।
তাই ভাঙ্গন ঠেকাতে দ্রুত সংস্কার করার দাবী এলাকাবাসীর।
১৩ই জুলাই (শনিবার) বিকেলে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ ওই ভাঙ্গন পরিদর্শন করেছেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার স্বেচ্ছাশ্রমের মাধ্যমে উপজেলা প্রশাসনের ডলু নদীর পাড়ের ভাঙ্গন ঠেকাতে প্রযোজনীয় উপকরণ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়ার আশ্বাস দেন। এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।