ইবি ছাত্রলীগের নতুন কমিটি: মাঝরাতে আনন্দ মিছিল

মোস্তাফিজ রাকিব, ইবি প্রতিনিধিঃ নানা চড়াই উৎরাই আর দীর্ঘ ৮মাসের প্রতীক্ষার অবসান হলো নতুন কমিটি পেলো ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ আনন্দে দারুণ উচ্ছ্বাসিত ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। নতুন কমিটি প্রকাশের খবর শোনামাত্রই তারা ক্যাম্পাসে গভীর রাতে আনন্দ মিছিল বের করে।

এসময় আনন্দে উৎফুল্ল ছাত্রলীগ নেতাকর্মীদের এই মিছিল বিশ্ববিদ্যালয়ে জিয়া মোড় থেকে শুরু করে বিভিন্ন আবাসিক হল ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে উপস্থিত একাধিক ছাত্রলীগ নেতা আনন্দ প্রকাশ করে বলেন,আমরা অনেক বেশি আনন্দিত। আমরা একজন যোগ্য, ত্যাগী ও সংগ্রামী নেতা পেয়েছি। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চাই।

তাৎক্ষণিক অভিমত জানতে চাইলে নতুন সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, আমি প্রথমেই মহান সৃষ্টি কর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সাংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ভাই ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ভাইকে আমাকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে মনোনীত করার জন্য। আমি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য ও শিক্ষার্থীদের অধিকার শতভাগ আদায়ে কাজ করে যাবো। বঙ্গবন্ধুর আদর্শকে অক্ষুন্ন রেখে ও মনবতার মা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইবি শাখা ছাত্রলীগকে পরিচালনা করার জন্য তিনি ইবি শাখা ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত আজ রবিবার (১৪ জুলাই) রাতে নতুন এ কমিটি অনুমোদন দেয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।এতে ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রবিউল ইসলাম পলাশকে সভাপতি এবং ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে বলে জানা যায়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর