মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে রবিবার (১৪ জুলাই) দক্ষিন কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়ুন এর আগমন উপলক্ষে জেলা পুলিশ ঢাকা এর ব্রিফিং প্যারেড সম্পন্ন হয়েছে। দক্ষিন কোরিয়ার প্রধানমন্ত্রী আগমন কে সামনে রেখে শনিবার (১৩ জুলাই) সার্বিক নিরাপত্তা ও আইন-শৃংখলা রক্ষার্থে ঢাকা জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা সম্পর্কে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধে ব্রিফিং প্রদান করেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাসিম রনি, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রেজাউল হক দিপু। এছাড়াও বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার্স ও ফোর্সবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।